ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২ দিকে কয়েকজন এসে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অনেককিছু পুড়ে গেছে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। এতে বক্সের অনেক জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)