• সমগ্র বাংলা

‎মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত অবরোধ ও লকডাউন বাস্তবায়নে রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‎
‎এই ঘটনায় একজনকে আটক করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে প্রাথমিকভাবে আটক ওই ব্যক্তির নাম জানা যায়নি।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে দশটার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

‎​পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের মেইন গেটের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পরপরই তারা দ্রুত মোটরসাইকেল পালিয়ে যায়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে।
‎
‎​পুলিশ আরও জানায়, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‎
‎এছাড়া বসিলা র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের পুলিশের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

‎তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।
‎
‎এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করলেও ককটেল বিস্ফোরিত হয়নি পরে সেটি বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে।
‎
‎এ দিকে ফেসবুকে লাইভে এসে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকায় লকডাউন ঘোষণা করেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্য সচিব তারিকুজ্জামান রাজিব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo