• সমগ্র বাংলা

নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাকার একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগো থাকা ৩০ কেজি ওজনের ৭ শত ৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখে মিলন। বিষয়টি ডিজিএফআই জানার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন। এ সময় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে নিয়মিত মামলার নির্দেশ দেন সেই সাথে চালগুলো জব্দ করেন। 

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো যব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদি হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo