• সমগ্র বাংলা

উলিপুরে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (BSTI) লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
‎
‎জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—ধরনীবাড়ি এলাকার রাজু বেকারির স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম রাজু, জোতদারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের রনি মোদক এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটসের শম্ভুনাথ ঘোষ।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান তিনটি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। যা বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার লঙ্ঘন। এ অপরাধে একই আইনের ২৭ ধারায় রাজু বেকারিকে ৩০ হাজার, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসকে ৩৫ হাজার এবং পাবনা বনফুল সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo