• সমগ্র বাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট মা বিড়াল হত্যায় অভিনব শাস্তি, ৬ মাস খাওয়াতে হবে ছানাসহ অন্য কুকুর বিড়ালকে

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি : সন্তানদের বুকের দুধের যোগান আর খুদার জ্বালা মিটাতে স্হানীয় একটি দোকানে ঢুকে কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার অপরাধে  মা বিড়ালকে ফাঁদ পেতে ধরে গলায় চিকন দড়ি পেঁচিয়ে হত্যার করেছিল একজন বেকারি দোকানদার। দোকানের সামনে ফেলে রাখা নিথর মা বিড়ালের পাশে মিউমিউ করছিল তার দুটি ছানা। এমন নির্মমতা মেনে নিতে পারেননি স্থানীয় প্রাণিপ্রেমী এক যুবক। বিড়াল হত্যার বিচার চেয়ে নালিশ নিয়ে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে। এর পরে ঘটে অভিনব বিচারের রায়।

জানা গেছে, ঘোড়াঘাটের বলগাড়ি বাজারে গতকাল রবিবার বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। 

তার অভিযোগ সারোয়ার হোসেন (৫২) নামে একজন দোকানদার নির্মমভাবে মা বিড়ালকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।  দোকানদারকে তলব করা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এর কাছে।  বিড়াল হত্যার কথা স্বীকার করে সে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে গতকাল রবিবারই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষি প্রমানিত দোকানদারকে শাস্তি হিসেবে এতিম বিড়াল ছানাসহ অন্য কুকুর বিড়ালে বিনা পয়সায় ৬ মাস ধরে ভরপেট খাবার সরবরাহের আদেশ দেওয়া হয়েছে তাকে।

অভিযোগকারি মেহেদী হাসান ইমু জানান, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানদার চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরে সকালে বিড়ালটিকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহটি ফেলে রাখা হয়েছিল দোকানের সামনেই।

অন্যদিকে মা বিড়ালে হত্যার ঘটনায় অনুতপ্ত দোকানদান রায় মেনে নিয়ে তা কার্যকরে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

 সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। ছানা দুটিকে মায়ের বিকল্প দুধ এবং বাজারের অন্যান সব কুকুর বিড়ালকে ৬ মাস প্রতিদিনে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। ঠিকমত খাবার সরবরাহ করার বিষয়টি তদারকির দ্বায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগ উপস্থাপনকারি যুবক মেহেদী হাসান ইমুকে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo