• সমগ্র বাংলা

জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে দুইটা মাইক্রো, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারযোগে ২৫ থেকে ৩০জন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে দত্তপাড়া বাজারে দোনালা বন্দুক দিয়ে ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ককটেল ফাটিয়ে ঢাকাগামী মহাসড়ক দিয়ে চলে যায়। 

এ সময় আতঙ্কিত হয়ে লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার পরপরই নাশকতাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo