ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে ছিনতাইয়েে প্রতিবাদ করায় কৃষকের বসতবাড়ীতে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী শ্রীপুর থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মারুফ, সাকিব ও মাহফুজ উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে।
কৃষকের পরিবারের অভিযোগ, তাদের বাড়ীর পাশের খোলা মাঠে নিয়মিত টেপির বাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাই করেন। ছিনতাইয়ের জের ধরে শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য সাকিব ও মারুফের সাথে কথাকাটাকাটি হয় কৃষক ছফিররউদ্দিনের সাথে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছফির উদ্দিনের দুই ছেলেকে মারধার করে তার বসতবাড়ীতে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)