• সমগ্র বাংলা

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাংকের কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক সিলেট কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনায় সকালে শাহপরাণ থানায় জিডি করেছি। আগুনে ব্যাংকের কাগজপত্র ও একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভোর রাতে পাহারাদার ফোন করে কার্যালয়ে আগুন লাগার খবর দেন। পরে আমরা চারজন মিলে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিভিয়েছি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।সংবাদ সাবস্ক্রিপশন

তিনি আরও বলেন, এর আগে গত দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়ানো হয়েছিল, যেটি ছিল গুজব। রোববার রাতে দুষ্কৃতিকারীরা সত্যিই কার্যালয়ে আগুন দেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখেছি ব্যাংক কর্তৃপক্ষের লোকজন নিজেরাই আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে আগুন দেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতো সেটি তদন্তের মাধ্যমে জানা যাবে।

এ বিষয়ে শাহপরাণ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান কালবেলাকে বলেন, গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo