• সমগ্র বাংলা

শ্রীপুরে আগুনে পুড়ল প্রবাসীর ১৩টি বসত ঘর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল দুবাই প্রবাসীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকান। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রবাসীর স্বজনরা জানান, বছর দেড়েক আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসত ঘর দুটি দোকানসহ এ বাড়িটি কিনেন। বাড়ির ঘর গুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস্ কারখানার শ্রমিকদের কাছে ও দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেয়া ছিল। আজ সকাল ৯টার দিকে ভাড়া দেয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে, পাশাপাশি মাওনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুনে প্রত্যকটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo