• সমগ্র বাংলা

পাবনা মানসিক হাসপাতালে ৫ দালালের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি এবং দালাল চক্রের তৎপরতা বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 

অভিযানে দালালির অভিযোগে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমত প্রতাপপুর এলাকার বিপুল (৪২), হেমায়েতপুরের জুয়েল হোসেন (৩২), কিসমত প্রতাপপুরের সুজন আলী (৪২) এবং হেমায়েতপুরের ওয়ারেস (৪০)। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া হেমায়েতপুর এলাকার হাফিজুর রহমান মাহফুজ (৪০)-এর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এনএসআই, পাবনা সূত্রে জানা গেছে, সংস্থাটির একজন উপপরিচালক ও একজন সদস্য গত কয়েক দিন ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের তৎপরতার তথ্য নিশ্চিত করেন। পরে বিষয়টি সংস্থার যুগ্ম পরিচালককে অবহিত করা হয়। কর্তৃপক্ষের অনুমতিক্রমে এনএসআইয়ের যুগ্ম পরিচালক বিষয়টি পাবনার জেলা প্রশাসককে জানান। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে দালালদের তৎপরতা বন্ধ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo