• সমগ্র বাংলা

‎গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি।

‎রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
‎
‎কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে।
‎
‎এদিকে, শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।
‎
‎গতকাল শনিবার তারা জানান, রোববার থেকে এটি কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্ত সব গার্মেন্টস কারখানার জন্য প্রযোজ্য নয়; শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর ক্ষেত্রে এটি প্রয়োগের কথা জানিয়েছে মালিকপক্ষ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo