ছবিঃ সংগৃহীত
রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে একদল যুবক এসে পলিথিনের ব্যাগে ভরে এসব বস্তু স্কুলের প্রধান ফটকে রেখে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী থানাধীন সিদ্দিক মেমোরিয়াল জুনিয়র স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রাখা হয়। একই রাতে বালুঘাট স্কুলেও বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে একদল যুবক এসে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সামনে এসব বস্তু রেখে যায়। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব বস্তু সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. রিফাত গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে এবং পলিথিনের ব্যাগে কী ধরনের বস্তু রাখা হয়েছে, তা সরেজমিনে না দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)