• সমগ্র বাংলা

জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। রাত সাড়ে ১১ টার দিকে শহরের জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠে বোমাটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুরো ওভারপাসে যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর রাতে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ফ্লাইওভারের কাছে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করে। এসময় বিকট  শব্দ পাওয়া যায়।

তবে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন- ‍“রাজনৈতিকভাবে আতঙ্কিত করার জন্য সেই কথিত ফ্যাসিস্ট-এর দোষররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানা ভাবে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের বোমা সদৃশ বস্তুটি সেটা তারই একটি অংশ। তবে আমরা বলতে চাই- এটি করে জামালপুরে অস্থিতিশীল করা যাবে না। জামালপুরকে আতঙ্কিত করা যাবে না।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo