• সমগ্র বাংলা

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর করুণ মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী (৬৫) হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে ওই নারীকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শনিবার তিনি ওই তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জানালাটিতে কোনো গ্রিল ছিল না। পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর ই মোর্শেদ মুঠোফোনে জানান, এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo