• সমগ্র বাংলা

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। ফোনালাপে ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে ওসি আতিকুর রহমানের সঙ্গে রুকুর কথোপকথন শোনা যায়। ফোনের শুরুতে রুকু ওসির খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন। নিজের নামও জানান তিনি।

এরপর রুকু নিজেকে স্থানীয় এলাকার একজন হিসেবে পরিচয় দিয়ে ওসিকে বলেন, তিনি একজন ভালো মানুষ এবং অতিথি হিসেবে মোহনপুরে দায়িত্ব পালন করতে এসেছেন। অতিথির সম্মান করতে চান বলেও উল্লেখ করেন তিনি।

কথোপকথনে রুকু দাবি করেন, মোহনপুর থানা ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার জন্য ওসির প্রতি অনুরোধ জানান তিনি।

জবাবে ওসি বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না। মোহনপুর ছোটখাটো এলাকা উল্লেখ করে তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।

একপর্যায়ে রুকু পুলিশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে ততটা নিরাপত্তা পাচ্ছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। একই সঙ্গে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।

ফোনালাপের শেষ দিকে রুকু আরও বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চেয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে। এমনকি তাঁকে আবারও মোহনপুর থানায় নিয়ে আসার কথাও বলেন তিনি।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করেও বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে থাকায় তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo