• সমগ্র বাংলা

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের কোপে আফছার শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষক আফছার শেখ স্থানীয় বৌবাজার থেকে নিজ বাড়িতে ফেরেন। এ সময় বাড়িতে অবস্থানরত তার মাদকাসক্ত ছেলে মোঃ খায়রুল ইসলাম ইয়াবা সেবনের জন্য তার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে অস্বীকার করলে খায়রুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্নাঘরে ব্যবহৃত ধারালো বঁটি দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, খায়রুল প্রায়ই নেশার টাকার জন্য পিতাকে নির্যাতন করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত খায়রুল ইসলামকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।###

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

২

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সুফি...

image

যশোরের শার্শায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে ‘ন...

  • company_logo