• সমগ্র বাংলা

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জামালপুর–মাদারগঞ্জ সড়কের হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে কোনামালঞ্চ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম হাজরাবাড়ী পৌরসভার চর আদিয়ারপাড়া এলাকার মৃত নাগর আলীর স্ত্রী।

আহতরা হলেন, উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী কুঠেরবাজার এলাকার মমিন মিয়ার ছেলে মোঃ সাকিব (২০), বাবলু মিয়ার ছেলে রাজু আহমেদ (২০) ও শহিদুল ইসলামের মোঃ সিয়াম (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার উপর উঠে যায়।  এ সময় সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন। তাঁদের বাড়ি থুরী কোঠের বাজার এলাকায় বলে জানা গেছে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

২

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদ...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মা...

image

যশোরের শার্শায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে ‘ন...

  • company_logo