ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-১) আয়োজন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) লিংকন বিশ্বাস।
প্রেস কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-১)-এর বিভিন্ন বিষয়, আয়োজনের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার শেখ রুবেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সহ সভাপতি এম মুনীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং দপ্তর সম্পাদক মোঃ নূরুন্নবী সামদানীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
প্রেস কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।###
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈল...
পাবনা প্রতিনিধিঃ জীবনের নানা প্রতিকূলতা, পারিবারিক সংকট ও সং...
কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সকল জটিলতা আর অনিশ্চয়তা কাট...
বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্র...
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদা...

মন্তব্য (০)