ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনায় নিষিদ্ধ রাসায়নিক পদার্থ প্রয়োগ করে অপরিপক্ব কলা পাকানোর অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে রাসায়নিক প্রয়োগ করা প্রায় ১২ হাজার কলা ধ্বংস করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার একটি গোয়ালঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক পদার্থ প্রয়োগ করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হলুদ রং ধারণ করিয়ে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় কলা পাকানোর কাজে ব্যবহৃত নিষিদ্ধ রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়।
অপরিপক্ব কলায় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে পাকানোর বিষয়টি স্বীকার করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাসায়নিক প্রয়োগ করা আনুমানিক ১২ হাজার কলা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধ্বংস করা হয়।
অভিযানকালে আনসার ব্যাটালিয়নের একটি দল এবং এসআরবি-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণন প্রতিরোধে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)