ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তারা দুজনই ঢাকা সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
দুই ভাইয়ের বাবা মো. মতিয়ার রহমান একটি এনজিওর প্রতিনিধি এবং মা তাহমিনা আকতার শিক্ষকতা করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী তমাল ও হিমেল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। পিএসসি পরীক্ষায় তারা বৃত্তি লাভ করে। এ ছাড়া স্থানীয় কিন্ডারগার্টেন সমিতি ও বিভিন্ন ফাউন্ডেশনের একাধিক বৃত্তি অর্জন করে তারা।
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দুই ভাই। ২০২৫ সালে জাতীয় পর্যায়ে দুজনই প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে।
ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চায় তমাল ও হিমেল। এ সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে তারা।
সন্তানদের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তাদের বাবা-মা। ভবিষ্যতেও ভালো ফলাফল ও স্বপ্নপূরণের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে দুই ভাই।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)