ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের চার সদস্যকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করে এ দণ্ড দেওয়া হয়।
জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।
এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে চারজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ইদ্রিস আলী, মো. সুজন আলী, জাকির হোসেন ও মো. মাসুদ রানা। তাঁরা সবাই পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার বাসিন্দা।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি থেকে সুরক্ষা এবং দালালচক্রের অপতৎপরতা বন্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)