• সমগ্র বাংলা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এতে মিরপুর-১০ গোল চত্ত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর ট্রাফিক বিভাগ বিকল্প রাস্তায় ড্রাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা।

তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ড্রাইভারশন নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় ৫ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তারা নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুর চালান তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo