• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে বিএনপির রাজনীতিই সঠিক এবং বিরোধীদের রাজনীতি এখন সঠিক পথে নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার পর এক স্বাক্ষাত কারে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে তার ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপনির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সারা দেশের মানুষের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের অর্জন জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই উপনির্বাচন তার একটি বড় বহিঃপ্রকাশ।

এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী ১ লাখ ৩০ হাজারের অধিক ভোটে বিজয়ী হয়েছেন। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী প্রায় ১০ লাখ ভোট পেলেও বর্তমান উপনির্বাচনে তাদের ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে বলে জানান প্রতিমন্ত্রী।

এসময় ফরহাদ হোসেন আজাদ বিরোধী দলের প্রতি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগ বাড়িয়ে লং মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি না দিয়ে, বিরোধী দলগুলোকে আরও সংশোধিত হতে হবে। তাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা সংসদে এসে সরকারকে জানানোর পরামর্শ দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় জেলা বিএনপির আহব্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo