ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
নিহত শিশুরা হলো, রৌমারীর বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
রৌমারী থানার ওসি কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ নিজ উদ্যোগে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)