• সমগ্র বাংলা

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮অক্টোবর) রাতে সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে এবং তিনি ওই এলাকায় রুহুর আমিনের বাসায় ভাড়া থাকতো। 

এদিন রাত ১০টায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া  জাল নোট বাজারজাত করার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের ভাড়াটিয়া আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। এসময় ভাড়াকৃত বাসায় জব্বারের হেফাজত থেকে উক্ত পরিমাণ জাল নোট উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলছিল। অভিযান চলাকালে গোপন সংবাদে জানা যায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া জাল নোটের কারবার করছে। পরে সেখানে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে ১হাজার টাকার ২৫টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত  মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo