• সমগ্র বাংলা

বাগমারায় অবৈধ পুকুর খনন, একজনের কারাদণ্ড ও অপরজনকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি :  রাজশাহীর বাগমারায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের কারণে এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তা। এ সময় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালিয়ে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপপরিদর্শক এসএম আব্দুল আলিম, উপপরিদর্শক রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo