• সমগ্র বাংলা

পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনায় রিকশায় করে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাসচাপায় রোমান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশায় থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর এলাকায় রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান এক নারীকে সঙ্গে নিয়ে রিকশায় করে ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রোমান রিকশা থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নারীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo