ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে দুটি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
রবিবার বিকেলে উপজেলার মাইজচর ইউনিয়নের আইনারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এলাকাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, মাইজচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে আইনারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে ১ লাখ ৫৫ হাজার টাকা ও আইনারগোপ গ্রামের কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের মেম্বার মোঃ এনামুল হক দুটি প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে সব টাকা আত্মসাৎ করেন।
এ ব্যাপারে গত ১৮ অক্টোবর বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিয়া, ওয়ার্ড সভাপতি বিএনপি মোহাম্মদ আজিজ মিয়া, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামসু মিয়া , মাইজচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামাল উদ্দিন ,সমাজসেবক মোঃ কাসু মিয়া, আয়নারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ কিলু মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আ: হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)