• সমগ্র বাংলা

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মহিরামকুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে চরবানি পাকুরিয়া ইউনিয়নবাসী।

মানববন্ধনে নিলাম প্রাপ্ত স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, নিলামে উল্লেখিত গাছ এখনো কাটা হয়নি। দীর্ঘদিন পড়ে থাকা ঝড়ে উপড়ে যাওয়া নষ্ট গাছ সরিয়ে ফেলেছি মাত্র। কিন্তু স্থানীয় একটি  মহল ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে।  প্রকৃত ঘটনা নিয়ে জনমনে ভুল ধারণা তৈরি হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। 

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ৬ অক্টোবর নিলামের মাধ্যমে ৩টি মরা কাঁঠাল গাছ,২ টি জাম গাছ এবং ১ টি করে আম, রেইনট্রি কড়ই, মরা তাল ও কাঠ গোলাপ গাছ নিলাম প্রাপ্ত ব্যক্তি কে ১০ কার্যদিবসের মধ্যে কাটতে বলা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোঃ মোতালেব হোসেন, কাজলী বেগম, নুরুল ইসলাম গেদা সহ অনেকেই।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo