ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেম্বার ও কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির মো. আহসান হাবিব মাসুদ।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান এবং জেলা জামায়াতের ব্যবসা-বাণিজ্য শাখার সেক্রেটারি মো. রাফিউল আলম রুমুসহ স্থানীয় নেতারা।
কর্মশালায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াত নেতাকর্মী এবং মনোনীত প্রার্থীরা অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)