• সমগ্র বাংলা

জনগনের দোরগড়ায় উন্নয়ন পৌছে দিতে এরশাদ উপজেলা সৃষ্টি করেছিলেন: জাপা নেতা রুবেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল বলেছেন, জনগনের গোরগড়ায় উন্নয়ন পৌছে দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপ্রতি হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা সৃষ্টি করেছিলেন। কৃষকের উন্নয়ন সাধারন মানুষের বিচার ব্যবস্হা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষার ব্যবস্হাসহ বহু উন্নয়ন কাজ করেছিলেন। ব্রিটিশ আমলের শোষনের হাতিয়ার চৌচির করে দিয়ে মানুষের জন্য বিচার সহজ করে দিয়ে দুখি মানুষের কাছে পৌছে দিয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ।

কিন্তু নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের এরশাদের অবদানের কথা কিছুই জানানো হচ্ছেনা। 

২৩ আক্টোবর উপজেলা দিবস উপলক্ষে  শহরের কালিতলাস্হ পৌর মার্কেটে  আলোচনাসভায় সভাপতির ভাষন দেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা কমিটির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, জেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু, সাইফুল্লাহ চৌধুরী, মমতেহাজ আলম, পৌর কমিটির সাধারন সম্পাদক এম এ সোয়েব ইফতেখার, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলনসহ অন্যান্যরা।

১৯টি জেলাকে ৬৪ জেলায় এবং ৪৬০টি উপজেলা করে ছিলেন। তখনকার উপজেলা চেয়ারম্যান যে ক্ষমতা ছিল। ক্ষমতা ছাড়ার পর পরবর্তী সরকার তা সব বাতিল করে দেয়। আর এখনকার উপজেলা চেয়ারম্যানদের কোন ক্ষমতাই নেই।

জাতীয় পার্টি এরশাদের আমলের উপজেলা প্রতিষ্ঠিত করতে চায়। এরশাদের ভাই গোলাম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় আনে এরশাদের আমলের স্বর্নযুগ ফিরিয়ে আনতে নেতাকর্মীসহ সাধারন মানুষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo