• সমগ্র বাংলা

টেকনাফে বসতঘরে ঢুকে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ সহ দু'জন আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ ও  হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে  গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে দু" শিশু আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত শিশু আহমেদ নুরকে (১২) চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সীমান্ত দিয়ে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে এই হামলার ঘটনায় অভিযোগের আঙুল দুর্ধর্ষ ডাকাত মান্নান বাহিনীর বিরুদ্ধে। 

​বুধবার (২১ অক্টোবর)  রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার হাফেজ জয়নালের বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

​আহতরা হলো-টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার রাজা মিয়ার ছেলে আহমদ নুর এবং মোস্তাকের ছেলে আরাফাত। উভয়েই সম্পর্কে চাচাতো ভাই।

​ভুক্তভোগীদের চাচা হাফেজ জয়নাল জানান, বুধবার রাতে মোস্তাক হোয়াইক্যং মিনাবাজার সীমান্তসংলগ্ন খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ৭টার দিকে সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতকে মাদকের চালান নিয়ে আসতে দেখে ফেলেন মোস্তাক। এরপর মোস্তাক ভয়ে বাড়িতে চলে আসেন। মোস্তাক বাড়িতে ফিরে আসার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মান্নান ডাকাত ও সালেহ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র গ্রুপ হাফেজ জয়নাল তথা মোস্তাকের বাড়িতে এসে গুলিবর্ষণ ও হামলা চালায়। 

এ সময় শিশু আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেওয়া হলে পুলিশ আসছে- এমন সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

​তিনি আরও জানান, পরে তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আরাফাত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হোয়াইক্যং  ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান,৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, মিনাবাজারের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo