ছবিঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি : সার ডিলার নিয়োগ ঘিরে দেশের বিভিন্ন জেলায় অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনার অভিযোগ উঠেছে। কোথাও বরফকল, সিমেন্টের দোকান কিংবা মিষ্টির দোকানকে সার বিক্রয়কেন্দ্র বা গুদাম দেখানো হয়েছে বলে অভিযোগ, কোথাও একই পরিবারের একাধিক সদস্যকে ডিলারশিপ দেওয়ার সুপারিশ করা হয়েছে। আবার কোথাও নিয়োগ পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনার ডুমুরিয়ায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন এক আবেদনকারী। লক্ষ্মীপুরে নিয়োগের সুপারিশ বাতিলের দাবি করেছেন ব্যবসায়ীরা। আর চুয়াডাঙ্গায় নতুন নিয়োগ পাওয়া ৪৫ জনের মধ্যে ৪২ জন বিএনপির নেতাকর্মী ও স্বজন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
চুয়াডাঙ্গা ও দামুড়হুদা জেলায় নতুন নিয়োগ পাওয়া ৪৫ জন বিসিআইসি সার ডিলারের মধ্যে ৪২ জন বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গ জড়িত বলে অভিযোগ করেছেন জামায়াতের দুই সংসদ-সদস্য মাসুদ পারভেজ রাসেল ও মো. রুহুল আমিন।
বুধবার জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনর্নিয়োগের দাবি জানান।
তাদের অভিযোগ, যোগ্য ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ কেউ আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তারা।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা। উপজেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ দেওয়ার পর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)