• সমগ্র বাংলা

জামালপুরে দুর্গাপূজা উপলক্ষে যুবদল নেতার বস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন জেলা যুবদল নেতা।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের রানীগঞ্জ বাজারের গ্লুকোজ ফ্যাক্টরি মোড়ে এ আয়োজন করা হয়।

জেলা যুবদলের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ আকন্দ রাজুর উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা নিয়ে এ আয়োজন করা হয়।

আয়োজক শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

প্রধান অতিথি শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই।”

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, শহর শ্রমিক দলের আহ্বায়ক হারুন অর রশিদ রতন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা, যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo