• সমগ্র বাংলা

নড়াইলে মন্দিরে মন্দিরে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শেখ হুমায়ুন কবির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে তাঁর সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পূজা-পার্বণ আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে তিনি এ সহায়তা দিচ্ছেন বলে জানা গেছে। তাঁর এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনার শীর্ষে হুমায়ুন। এভাবে তাকে  প্রতিদিন ঘুরে ঘুরে এলাকার সকলের খোঁজ খবর নিতে দেখা গেছে। 

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে হুমায়ুন কবির বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকতে চাই। তিনি বলেন আমি আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।  এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সাধ্যমতো সহযোগিতা করে যাব।স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি নাজির মোল্যা, প্রচার সম্পাদক এনামুল মোল্যাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শেখ হুমায়ুন কবিরের অনুসারীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo