• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম ইনস্টিটিউট লাইব্রেরির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাফসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফেরেননি। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান নিয়মিত ওই মাঠে খেলাধুলা করতেন। তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার সকালে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo