• সমগ্র বাংলা

মুক্তাগাছায় সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মরহুম এ কে এম মোশারফ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মুক্তাগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। তিনি মরহুম এ কে এম মোশারফ হোসেনের ছোট ভাই।

আলোচনা সভায় বক্তারা মরহুম এ কে এম মোশারফ হোসেনের রাজনৈতিক জীবন, বিএনপির রাজনীতিতে তাঁর অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, জনসম্পৃক্ত রাজনীতি ও এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ করে মানুষের সেবায় কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু তাঁর বড় ভাইয়ের স্মৃতিচারণা করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। তিনি মরহুমের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন,সাবেক পৌর মেয়র সহিদুল ইসলাম, লেবু,মন্জু  ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo