• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকায় যুবদল নেতা রিপন মিয়াকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রিপন মিয়া (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

নিহত রিপন মিয়া ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। তার বাবার নাম শহীদুল্লাহ। তিনি দুই ছেলে শাওন ও শাহিন এবং এক মেয়ে শিলার বাবা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিশেষ করে মাহফিলের পোস্টারে নাম অন্তর্ভুক্ত না করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই সোমবার রাতে রিপন মিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল লোক রিপন মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় কাজী তানভীর, রিফাত কাজী, সারোয়ার খান, কাজী আমিরুল, কাজী কামরুল, কাজী কবির ও তৌহিদ ফরাদের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে নিহতের পরিবার। তাদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একটি দল হামলায় অংশ নিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, নিহত রিপন মিয়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির দিপু ভূঁইয়ার রাজনৈতিক প্যানেলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা কাজী মনিরের রাজনৈতিক প্যানেলের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে রাজনৈতিক প্যানেলকেন্দ্রিক বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর নিহতের স্বজন ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনও লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo