• সমগ্র বাংলা

পূজায় সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে বিজিবিকে দ্রুত জানাতে সেক্টর কমান্ডারের আহবান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা 

যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। 

গতকাল ১৬ অক্টোবর থেকে বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্ব পালন শুরু করেছে এবং আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্হা তদারকি করবেন তারা।

আজ শনিবার বিজিবি'র ফুলবাড়ীস্হ ২৯ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় জেলা সদরের রামসাগর পূজা মন্ডপ এবং সুন্দরা বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শনসহ ভক্ত অনুরাগি পুজারিদের সাথে কুশল বিনিময় 

করেন বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামান আরিফসহ অন্যান্যরা।

সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণ মাধ্যমকর্মীদের জানান,নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবির সদস্যরা। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা।

 দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর ও জয়পুরহাট জেলার সীমান্ত লাগোয়া ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৭০টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪১টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ২২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে।

সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন, আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে সবার প্রতি আমার আহ্বান-গুজবে কান দেবেন না, যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে সকলের সম্মিলিত প্রচেষ্টয় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করে তোলা সম্ভব।

মন্তব্য (০)





image

মায়ের কাছে ফেরার ইচ্ছা, স্ত্রীর প্রতি অনুরোধ—পলাশের চিরকু...

১

গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...

image

লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

২

লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ...

image

বগুড়ায় পিআইজি'র সড়ক নিরাপত্তা সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...

image

লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সম...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

image

কালীগঞ্জে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাই...

  • company_logo