• সমগ্র বাংলা

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শুরু, বিক্রি হবে টেন্ডারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

বড়পুকুরিয়া কয়লা খনির মাইন ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান জাফর সাদিক জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার থেকে ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করে আজ শুক্রবার রাত থেকে পুরো মাত্রায় কয়লা তুলছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত দেশী শ্রমিকরা। এই ফেইজ থেকে প্রায় ৩ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে বলে আশা করছেন তারা। উত্তোলিত কয়লা বেসরকারি ক্রেতা কাছে বিক্রির জন্য ইতমধ্যে টেন্ডার আহবান করেছেন তারা।

এর আগে ১৩০৯ ফেইস থেকে  ৩ আগষ্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশী ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন ১৪০৫ নম্বর ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরে প্রায় আড়াই মাস সময় লেগেছে। 

অন্যদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের জন্য খনির কোল ইয়ার্ডে আজ শুক্রবার পর্যন্ত ৬ লক্ষাধিক মেট্রিক টন পরিমান কয়লা মজুত রয়েছে। আগুন লেগে এবং যান্ত্রিক ত্রুটিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটই বন্ধ রয়েছে। পাশাপাশি ইয়ার্ডে কয়লা নতুন করে কয়লা মজুদ করার মত স্হান সংকুলান হচ্ছেনা।

একারনে ঝামেলা এড়াতে নতুন ফেইজে উত্তোলিত কয়লা পৃথক স্হানে সংরক্ষণ করা হচ্ছে ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo