• সমগ্র বাংলা

গোপালপুরে ১৮০ অসহায় পরিবারকে শাড়ি ও ৫৫ পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি আব্দুস সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বী ১৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ চন্দ্র চন্দ্রসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত, ভক্তবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তারা।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ উদ্যোগের মাধ্যমে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা করা হয়েছে।

 

 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo