• সমগ্র বাংলা

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। একই সাথে দুর্গা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রধানসহ মন্দির পরিদর্শন করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

এ সময় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় থাকা ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি। এ ছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য চালু করা হয়েছে মনিটরিং সেল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের পাশে অবস্থিত দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় বিজিবির সদস্যরা ও সনাতনীরা উপস্থিত ছিলেন। একই সাথে পরিদর্শন শেষে মন্দির কমিটির সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

মন্তব্য (০)





image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

১

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...

image

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন প...

৫

বেনাপোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্...

  • company_logo