• সমগ্র বাংলা

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটকের পর ওই নারীর টিনের ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পাকুয়া আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার খন্দকার আব্দুল জলিলের মেয়ে জেমি (৩০) ও মৃত মকবুল হোসেনের ছেলে মোতালেব (৬৫)।

পুলিশ জানায়, ইয়াবা বিক্রির তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে জেমির হেফাজত থেকে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির অর্থ বলে সন্দেহ করা নগদ ২৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

আটকের পরপরই স্থানীয় লোকজন জেমির টিনের ঘর ভাঙচুর করেন এবং বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

১

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

image

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজ...

২

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...

image

বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন প...

৫

বেনাপোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্...

  • company_logo