• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি ও সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রথমে ৬ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করেন। পরে তাঁরা উখিয়া  বালুখালী ৯ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। পাশাপাশি রোহিঙ্গা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ এবং বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম ও মীর আহমদ বিন কাসেম ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার শাখার মহাপরিচালক মোহাম্মদ তৌফিক উর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমানসহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo