• সমগ্র বাংলা

দিনে উচ্ছেদ, রাতে দখল—কেরানীহাটে স্থায়ী সমাধানের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: “দিনের বেলায় উচ্ছেদ অভিযান চলে, আর রাতে আবারও দখল হয়ে যায়। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন গরিব ব্যবসায়ীরা। আমরা চাই, এবার যেন আর কেউ এসব জায়গা দখল করতে না পারে।”

সাতকানিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান নিয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, শুধু উচ্ছেদ অভিযান নয়, সড়কের জায়গা স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে কেরানীহাটে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং কেরানীহাট-বান্দরবান সড়কের উভয় পাশে ছোট-বড় মিলে প্রায় ২০০টি দোকান উচ্ছেদ করা হয়। সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ এবং সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা। এ ছাড়া সাতকানিয়া থানার সার্কেল কর্মকর্তা আরিফুল ইসলাম সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম এবং সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও একই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু পরে আবারও দখল ফিরে আসার অভিযোগ রয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে দাবি তাঁদের।

স্থানীয়রা মনে করেন, সড়কের জায়গা দখলমুক্ত রাখা এবং যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক করতে উচ্ছেদ অভিযান প্রয়োজন। তবে পুনর্দখল ঠেকাতে স্থায়ী নজরদারি না থাকলে একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে।

তাই তাঁদের দাবি, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় দোকানপাট বসানো বন্ধে প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের সুযোগ থাকলে তা বিবেচনা করা উচিত।

এখন স্থানীয়দের অপেক্ষা, উচ্ছেদ অভিযানের পর কেরানীহাটের সড়কগুলো সত্যিকার অর্থে দখলমুক্ত থাকে কি না।

 

 

 

মন্তব্য (০)





image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

১

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

image

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজ...

২

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...

image

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo