• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করার হুমকি ঠিকাদারদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ঠিকাদার সমিতির সদস্যগণ।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ দ্রুত ভূল স্বীকার না করলে তাকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষনা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হক, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান সহ-সভাপতি শাহিন ইসলাম,  জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি সৈয়দ জিয়াউল হক পলাশ, ঠিকাদার আবুল কালাম আজাদ, সামিরুল ইসলাম পলাশ হাফিজুর রহমান সাদিসহ অন্যান্যরা।  

বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি গত ১০ অক্টোবর/চেম্বার ভবনে চাপাইনবাবগঞ্জ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কথা বলার সময় ঠিকাদার ও  ঠিকাদারী প্রতিষ্ঠানকে অসচ্ছল মন্তব্য করে ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন তা তার অজ্ঞতাকে ফুটিয়ে তোলে।
কারণ চেম্বারের সভাপতি হিসাবে তিনি ড্রেনেজ ও রাস্তার কাজের বিষয়ে বিস্তারিত না জেনে ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অস্বচ্ছল বলেছেন। তিনি বলেছেন, অস্বচ্ছল ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য এসব কাজ হচ্ছে না। কিন্তু চেম্বার সভাপতি মনে হয় জানেন না বাংলাদেশ সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে প্রতিষ্ঠানের সলভেন্সি ও অভিজ্ঞতা দেখেই সরকার যোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান করে।
তাই চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদকে দ্রুত ভূল স্বীকার করতে হবে। অন্যথায় তোকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষণা করা হবে।

মন্তব্য (০)





image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

১

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

image

পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজ...

২

পঞ্চগড় প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

image

নীলফামারীর সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্য...

image

বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ: দোষীদের গ্রেপ্তারে ৪...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ...

image

গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo