ফাইল ছবি
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ও মিডিয়া মুখপাত্র মঞ্জুর-ই মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনন্দ মণ্ডল তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)