• সমগ্র বাংলা

সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি আরিফা সুলতানা রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : রাষ্ট্র ও গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। প্রান্তিক সাংবাদিকদের সবার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়। সত্য প্রকাশ করতে গিয়ে অতীতে অনেক সাংবাদিক নির্যাতন, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছেন। তাই সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। কোনো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার চাটমোহরে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি রুমা বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য তুলে ধরতে হবে। বিএনপির নেতাকর্মীদের কেউ অপকর্মে জড়িত থাকলেও তার বিরুদ্ধে সত্য প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু করেছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাঁর বলেও আশ্বস্ত করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তিনি চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরকে ৩০ বছর আগের শান্তিপূর্ণ পরিবেশে ফিরে যেতে দেখতে চান। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা বাসিত, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক এবং চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুকসহ অন্যরা।

মতবিনিময় সভায় এমপি রুমা চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে মোট তিন লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo