• সমগ্র বাংলা

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি'র সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাকার একটি পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়ি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি বলেন, গত ৫ অক্টোবর লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় নিজ আত্মীয়দের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পরিবারের ব্যক্তিগত জমি সংক্রান্ত ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বকে রাজনৈতিক রং দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হয়েছে।
জেলা বিএনপির দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার লক্ষ্যে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে কাজ করছে। যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল বাজিতে লিপ্ত ছিল। সেই চক্রটি গত ৫ আগস্টের পর দল পরিবর্তন করে বিভিন্ন দলে প্রবেশ করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে,তারাই মূলত এলাকায় নানা অপকর্ম চালাচ্ছে। তাদের এসব অপকর্ম ঢাকার জন্য বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে।
একেএম মমিনুল হক আরও বলেন, উক্ত ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। নিজেদের জমিজমা বিরোধ নিয়ে থানায় যে মামলা করা হয়েছে, তার আসামি এবং বাদী উভয় পক্ষই একই পরিবারের আত্মীয়-স্বজন। এতেই স্পষ্ট যে,একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সত্য গোপন করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে।
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে বলা হয়,বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।
জেলা বিএনপি যেকোনো ধরনের বলপ্রয়োগ,নৈরাজ্য ও ভাঙচুরের ঘটনার বিরোধিতা করে। সংবাদ সম্মেলনে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি ও রাজনৈতিক অপপ্রচারে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবদলের জেলা আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ সহ লালমনিরহাট জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

১

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

২

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৩

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৪

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

  • company_logo