ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক বাগমার নয়ন (৬৮) মারা গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ফজলুল হক বাগমার নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি, চোখ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ফজলুল হক বাগমার নয়ন। প্রায় এক মাস ধরে তিনি রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের তিন ছেলে দেশের বাইরে থাকায় তার নামাজে জানাজা আগামী শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদপুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
ফজলুল হক বাগমার নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং স্থানীয় বিএনপির নেতারা। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

মন্তব্য (০)